বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ও সাহিত্যিক সাজেদুর রহমান ( অতিরিক্ত পুলিশ সুপার) এর পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন হয় বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশের বইমেলা প্রাঙ্গণে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাহিত্যিক, লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
এবারের বইমেলায় জনপ্রিয়তার শীর্ষে সাজেদুর রহমানের পাঁচটি বই অতঃপর বসন্ত, ভূত ডট কম, টান, আমাদের প্রিয় পৃথিবী ও ভালোবাসার বাংলাদেশ।
আমাদের প্রিয় পৃথিবী ও ভালোবাসার বাংলাদেশ বই দুইটি ছোটদের সাধারণ জ্ঞানের অতুলনীয় লেখা। প্রাইমারী থেকে কলেজ পর্যন্ত সাধারণ জ্ঞানের পূর্নাঙ্গ দুটি বই। আর অতঃপর বসন্ত, টান ও ভূত ডট কম বই তিনটি উপন্যাসধর্মী গল্পের বই। বইগুলো পাওয়া যাচ্ছে অয়ন প্রকাশন ও কলম প্রকাশনীর ৪৩৯,৪৪০,৪৪১ নং স্টলে।
পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখিতেও রয়েছে সাজেদুর রহমানের প্রবল আগ্রহ। পাঠকের আগ্রহে মুগ্ধ হয়ে তিনি তার লেখা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।




.jpg)

মন্তব্য