ঝিনাইদহে প্রথম মঞ্চ মিত্র উপাধীতে ভূষিত হলেন নাট্যব্যাক্তিত্ব শামীম আহম্মেদ

  • ঝিনাইদহ অফিস:
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহে প্রথম মঞ্চ মিত্র উপাধীতে ভূষিত হলেন নাট্যব্যাক্তিত্ব ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ (টফি)। গত ২১ শে ফেব্রুয়ারী মাগুরায় মোস্তফা আজিজ আট স্কুল এন্ড কালচারাল ফাউন্ডেশনের সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সাংস্কৃতিক, নাট্য অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিরতণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহের অন্যতম মঞ্চনাট্যকার, খ্যাতিমান নির্দেশক ও ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ টফিকে মঞ্চ মিত্র উপাধিতে ভূষিত করা হয়। এই প্রথম ঝিনাইদহসহ এতদাঅঞ্চলের মধ্যে মঞ্চ নাটকে অবদান রাখায় স্বকৃতীস্বরূপ বিশেষ উপাধিত করা হয়।

এ সময় একাত্তরের রনাঙ্গণের মুজিব বাহিনীর প্রধানসহ বীর মুক্তিযোদ্ধা, চারুশিল্পি মোস্তফা আজিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও গ্রাম থিয়েটার খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহের সাধারণ সম্পাদক শফিক মাহমুদসহ মগুরা ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য