ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে মামুন পরিবহন বাস চাপায় পিষ্ট হয়ে হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শওকত স্যার (৮০) নিহত হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকা গামী মামুন পরিবনের চালক দ্রুতগতীতে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত স্যার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত আহমদ হাজী খন্দকারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহন ঝিনাইদহের দিকে আসছিল পথিমধ্যে হলিধানী বাজার পৌঁছালে শওকত স্যার নামে বয়স্ক লোক বাইসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে মামুন পরিবহন তাকে ধাক্কা দেয়। তিনি গুরুত্বর অসুস্থ্য হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এসময় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




.jpg)

মন্তব্য