শাহজাহান খানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

  • আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপির নামে মিথ্যা মামলা করায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ঝিনাইদহের জেলা বাস, মিনিবাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় মিছিটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে রংপুর ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি এস এম সাইদ ও সাধারণ সম্পাদক আশফুজ্জামান খোকন।

বক্তারা বলেন, নতুন সড়ক পরিবহন আইন শ্রমিক বান্ধব নয়। এই আইন সংশোধন করে পরিবহন খাতকে বাঁচাতে হবে। পরিবহন খাত না বাঁচলে দেশের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাবে। অবিলম্বে শাহজাহান খানের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা দেন।

মন্তব্য