ফরিদপুরের সদরপুর উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা ও সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া হার্টের সমস্যার কারণে ঢাকা সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে একই সমস্যায় তার ছোট ভাই দৈনিক ভোরের কাগজ ও বাংলা টিভির সদরপুর প্রতিনিধি মো. নুরুল ইসলাম ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতেল ভর্তি রয়েছে।
তাদের দুই ভাইয়ের রোগ মুক্তির কামনা করে গতকাল রোববার সকাল ১১টায় সদরপুর প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদরপুর প্রেস ক্লাব, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ সময় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন । তার পরিবারের পক্ষ থেকেও রোগ মুক্তির কামনায় সকলে কাছে দোয়া কামনা করা হয়।




.jpg)

মন্তব্য