সদরপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ১

  • নিজস্ব প্রতিদেবক
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক (অটো রিকশা) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহত চালকের নাম মো. তারেক বেপারী (১৮)। তিনি সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের সিরাজ বেপারীর পুত্র। সে সদরপুর সরকারি কলেজের ইন্টারের প্রথম বর্ষের ছাত্র। নিহতের পরিবারের চলছে শোকের মাতম।

আহত পাঁচজন হলেন, আজিত মৃধা (৬০), সজীব হোসেন (২০),কাইয়ুম খান(৪০),মজনুু মিয়া(৪৫), শাহ আলম হোসেন (৩০)।

জানা যায়, সদরপুর উপজেলার সদরপুর-তারাইল সড়কের ৯রশি এলাকার জরিনার কুপপাড় ব্রীজ এলাকায় আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইক (অটো রিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। বালিয়াহাটি থেকে সদরপুরের দিকে আসা একটি অটো ব্রীজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ঢেউখালীগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটো রিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক তারেক বেপারী ঘটনাস্থলেই নিহত, অপর অটোতে থাকা পাঁচযাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে গ্রামের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে সদরপুর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক থাকায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সদরপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল জানান, আহতদের প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খারাপ থাকায় তাদের ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল জানান, একজন মারা গেছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য