সদরপুরে আফসার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সদরপুর প্রতিনিধি
  • বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের বাজার কান্দি গ্রামের আফসার প্রামানিকের নির্মমভাবে হত্যাকারিদের বিচারের দাবিতে আজ সকালে ১১টায় উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানা অফিসার ইনচার্জ মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট স্মারক লিপি প্রদান করে।

সমাবেশে আফসার প্রামানিকে নির্মমভাবে হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন, মাইনদ্দীন প্রামানিক, সারোয়ার প্রামানিক, মা আমেনা বেগম, স্ত্রী পারবর্তী বেগম ,ইমরান প্রমুখ।

আরও পড়ুন: সদরপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে মারা গেলেন আফসার

বক্তরা প্রাধানমন্ত্রীর নিকট সন্ত্রাসী হান্নান প্রামানিকসহ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায়। উল্লেখ, ১৫ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে উক্ত আফসার প্রামানিককে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে।

মন্তব্য