ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি, এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মোঃ মিজানুর রহমানের পিতা সরকারি স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক ময়নদ্দীন সাখওয়াতী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের সময় শহীদ মশিউর সড়ক পাগলা কানাই তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় তার বয়স হয়েছিলো ৮৬ বছর। পিতার মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান।
মৃত্যু কালে তিনি তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা মঙ্গলবার বাদর আসর স্থাণীয় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দীন আজাদ, বার্তা-সম্পাদক আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মোঃ শেখ সেলিম, সহ-সভাপতি আব্দুল হাই, রফিকুল ইসলাম (মন্টু), জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জাফর উদ্দীন রাজু, সাংগাঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, অর্থসম্পাদক অলিয়ার রহমান, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন সেতুসহ জেলার বিভিন্ন টেলিভিশন ও পত্রিকাতে কর্মরত সাংবাদিকগণ মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন।




.jpg)

মন্তব্য