২৭ জানুয়ারী ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রেসক্লাবের কর্মরত প্রায় ২০জন গণমাধ্যমকর্মী হাতে শীতবস্ত্র স্বরুপ সোয়েটার দেন। গাজীপুর অবস্থিত লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও তরুণ শিল্পপতি মো. তাজমিনুর রহমান তুহিন।
এর আগে প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান, সাবেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবীর হোসেন, কামরুল ইসলাম ও লায়েকুজ্জামান প্রমুখ।
পরে দুপুরে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) উপজেলা শাখা কার্যালয়ে সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহম্মদ আবুল বাশারের পরিচালনায় মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন তিনি( তরুন শিল্পপতি মো. তাজমিনুর রহমান তুহিন)।
এ সময় আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম, বীরমুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




.jpg)

মন্তব্য