পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮ টায় ফরিদপুরের সালথা থানার অর্থায়নে রুবেল খন্দকার নামে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী রুবেল খন্দকার উপজেলার মাঝোরদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, ওসি (তদন্ত) সুব্রত গোলদার, এসআই আ: সালাম সহ পুলিশ অফিসার বৃন্দ। পরে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে রাতে থানা চত্তরে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন সালথা থানা পুলিশ।




.jpg)

মন্তব্য