নগরকান্দায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর কম্বল বিতরণ

  • আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের নগরকান্দায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলসুতীতে শীতার্ত তিন শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুসের মৌলিক চাহিদা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর চিন্তাধারা বাস্তবায়ন করতে পারলে মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন নিশ্চিত হবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের প্রতি সহযোগীতার হাত প্রসারিক করার আহব্বান জানান।

মন্তব্য