সদরপুরে শীতে কষ্ট পাওয়া শিশুকে শীতবস্ত্র কিনে দিলেন ইউএনও

  • সদরপুর প্রতিনিধি:
  • বুধবার, ০৮ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার ইউএনও পূরবী গোলদার তার নিজস্ব অর্থায়নে এক অসহায় শিশুকে বাজারে নিয়ে গিয়ে শীতবস্ত্র কিনে তাকে পড়িয়ে দিলেন।

গত সোমবার রাতে সদরপুর স্টেডিয়াম মাঠে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কাজ পরিদর্শনে গেলে তিনি শীতবস্ত্র অভাবে ওই শিশুটিকে শীতে কাঁপতে দেখেন। এরপর শিশুটিকে তার কাছে ডেকে এনে পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় শিশুটি বলেন, আমরা দুই ভাই এক বোন। আমার বাবা আমাদের ভরন পোষন করে না। আমার মায়ের উপর সংসার নির্ভর করে। পরে ইউএনও শিশু রহিমকে তার নিজস্ব তহবিল থেকে একটি শীতের নতুন জ্যাকেট কিনে দেন এবং পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে ২টি কম্বল দেয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।

মন্তব্য