সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সদরপুর প্রতিনিধি
  • বুধবার, ০১ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রথম হাই স্কুল একশত দশ বছরের ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের “১৯৭৫-এর (এস এস সি পরীক্ষার্থী) ব্যাচের পুনর্মিলনী ২০১৯ গত শনিবার দিনব্যাপী (২৬ ডিসেম্বর) বিদ্যালয় ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ মুন্সীর সভাপতিত্বে ও “ ৭৫ ব্যাচের ছাত্র সরদার কামাল হোসেনের সঞ্চালনে পুনর্মিলনী সভায় সকলের পরিচয় পর্বে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অতিথিদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান “৬৮ ব্যাচের ছাত্র চৌধুরী আবুল কাইয়ুম হিরু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জান তিতাশ, প্রধান শিক্ষক আবু জাফর খান, অনুষ্ঠানের উদ্যেক্তা ও “৭৫ব্যাচের চাত্র চৌধুরী আব্দুস কুদ্দুস বক্কার চৌধুরী, মোঃ জিন্নাত আলী খান,মোঃ ইলিয়াস আহম্মেদ,সঞ্জিত কুমার সাহা, এটিএম আতাহার হোসেন প্রমুখ। নামাজ ও মধ্যহভোজের পর পূনরায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।

মন্তব্য