আলফাডাঙ্গায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • বুধবার, ০৭ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিবাদ্যকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

গত ৫ আগস্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা পরিষদের ক্যাম্পাসের ভিতরে ঝোঁপ-ঝাড় কেটে ও ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করাসহ দপ্তরগুলি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার (ভা.) মো.আসাদুজাম্মানের নেতৃত্বে এ অভিযানে অংশ গ্রহণ করেন নগর পিতা মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন,শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা/কর্মচারী ,সাংবাদিক ও সুধীজনেরা।

মন্তব্য