গোমস্তাপুর পঃপঃ কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদমসহ দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আক্রান্ত দুইজনই ঢাকায় গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে ধারণা করে হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন আহম্মেদ জানান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম জ্বর নিয়ে পরামর্শ নিলে তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা তা রক্ত পরীক্ষার মধ্যমে সনাক্তের পরামর্শ দেয়া হয়।

পরে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগের জীবাণু পাওয়া যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত ২১ জুলাই সন্ধ্যায় ঢাকায় বসবাস করা গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের শুকুর উদ্দিনের ছেলে মোরসালিন (১৮) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

পরে তার রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগের জীবাণু পাওয়া যায়। বর্তমানে সে রহনপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখন উন্নতির দিকে বলে তিনি জানান।

মন্তব্য