সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী

  • রাকিবুল ইসলাম, সদরপুর :
  • মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শেষ্ঠ শিক্ষক ও শেষ্ঠ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দীন, ৩৩নং ডিক্রির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামালউদ্দীন মৃধা।

এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

উল্লেখ ২০১৯ সালের শিক্ষা সপ্তাহে উপজেলা শেষ্ঠ প্রধান সদরপুর সরকারি কলেজ, বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের শেষ্ঠ প্রধান নির্বাচিত হয়েছেন ৩৩নং ডিক্রির চর উচ্চ বিদাল্যায়ের প্রধান শিক্ষক।

মন্তব্য