চরভদ্রাসনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আবদুস সবুর কাজল, চরভদ্রাসন থেকে:
  • শনিবার, ০৬ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের চরভদ্রানে চরঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় রিপন শেখ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, রাজ্জাক শেখের মেঝ ছেলে রিপন মানসিক বিপর্যস্ত ছিল। মাত্র দেড় মাস আগে সদরপুর উপজেলার লিয়াকত মৃধার মেয়ে রহিমাকে বিয়ে করে রিপন। নদীতে মাছ ধরে সংসার চালাতো সে। সাত দিন পূর্বে তার মাছ ধরার নৌকাটি খোয়া গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে খাবার আনতে রহিমা অন্য ঘরে যায় ফিরে এসে ছাপড়া ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছানো দেখতে পায়। রহিমার চিৎকারে পরিবারে লোকজন এসে রিপনকে মৃত অবস্থায় দেখতে পায়। রিপনের এক ভাই ও দুই বোন রয়েছে।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, শুক্রবার সকালে আমরা রিপনের মৃত্যুর সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য