সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • শনিবার, ০৬ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ জিয়াউল গাজী (৪২) নামের যুবকের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।

সে সদরপুর উপজেলার মজুমদার বাজার এলাকার সড়ক সংস্কারের কাজে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিল। তিনি পাইকগাছা উপজেলায় কহিলবুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মোঃ কহিনুর গাজীর পুত্র।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার মজুমদার বাজার এলাকার ফকির ইটভাটার নিকট সড়কের পাশে থাকা রেন্ডি গাছ থেকে রান্নার খড়ি সংগ্রহ করতে যায়। এ সময় তার হাতে থাকা বাঁশের লাঠি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

মন্তব্য