ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর):
  • বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে এনটিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব চত্বরে কেক কেটে এনটিভির ১৭তম জন্মদিন পালন করা হয়। পরে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বর হাসান।

এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, প্রবীন সাংবাদিক প্রফেসর মোঃ শাহাজাহান, মিজানুর রহমান মানিক, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ খায়ের মিয়া, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেশাদুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, দৈনিক কুমারের সম্পাদক আতম আমির আলী টুকু প্রমুখ।

আলোচনা সভায় আগত অতিথিরা এনটিভি সব শ্রেনি-পেশার মানুষের চ্যানেল হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনেও এনটিভি সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে। তারা এনটিভিকে সমাজের দর্পন হিসেবে দেখতে চান।

এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যানে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে মৌসুমী বিভিন্ন ফল, মিষ্টি ও ঝাল দিয়ে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

মন্তব্য