ভাংগা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমদাদ মোল্লা গত শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি এক স্ত্রী-তিন কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার বাদ এশার মরহুমের নামাজে জানাজার পর ভাংগা ঈদগাহ মাঠ কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয়।

ভাংগা বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমদাদ মোল্লার ইন্তেকাল
- প্রেস বিজ্ঞপ্তি:
- শনিবার, ২৯ জুন ২০১৯ ১২:০০:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য