ফের ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে

  • অনলাইন
  • বুধবার, ০২ ফেব্রুয়ারী ২০২২ ০৫:০২:০০
  • কপি লিঙ্ক

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য