বাঁচাতে লাগবে ৩ লক্ষ টাকা

মৃত্যুশঙ্কায় পিতৃহীন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

  • আশরাফুল আলম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ ১১:২৫:০০
  • কপি লিঙ্ক

তাসলিমা সিদ্দিকা রিমু  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণীসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হার্টের সমস্যা নিয়ে গত মাসের ১৭তারিখ থেকে চিকিৎসাধীন রয়েছেন কক্সবাজার এক হাসপাতালে।

বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রুপ বশেমুরবিপ্রবি পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও গত দুই দিন ধরে অবস্থার বেশ অবনতি ঘটেছে , জরুরি ভিত্তিতে প্রয়োজন উন্নত চিকিৎসার। টাকার অভাবে পিতৃহীন মেধাবী শিক্ষার্থীর পরিবারের অবস্থাই শোচনীয় চিকিৎসা ভার বহন নিয়ে পড়েছেন ব্যাপক সংকটে।

ইতিমধ্যে রিমুর চিকিৎসা বাবদ খরচের পরিমাণও অনেক, যা করোনা কালে তার পরিবারের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রিমুর উন্নত চিকিৎসা বাবদ প্রয়োজন ৩-৩.৫ লাখ টাকা, পরিবারের সর্বস্ব দিয়ে জোগাড় হয়েছে প্রায় ১লাখ টাকা।

চলমান সংকট পরিস্থিতিতে  সাহায্যের আবেদন জানিয়েছেন শিক্ষার্থী পরিবার। আপনার ক্ষুদ্র অংশগ্রহণের বিনিময়ে বেঁচে যেতে পারে একটি জীবন ও পরিবারের স্বপ্ন।

সাহায্যের জন্য একটি বিকাশ একাউন্ট ও রকেট একাউন্টের নাম্বার - বিকাশঃ01832223551 (তোফায়েল ৩য় বর্ষ) রকেটঃ016876419477(শায়ান ৩য় বর্ষ)

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য