মহামারী নোভেল করোনা ভাইরাসে থমকে পুরো বিশ্ব। জীবনও কাটছে সীমাবদ্ধতায়। ঘরবন্দী জীবনকে আরেকটু সুন্দরভাবে উপভোগের নিমিত্তে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন 'গ্রীন ভয়েস' আয়োজন করেছে ফটোগ্রাফী কনটেস্ট ২০২০।
১৬ জুলাই শুরু হওয়া এ কনটেস্টটি মূলত শিক্ষার্থীদের ঘরবন্দী জীবনকে উপভোগ্য করে তোলার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের নিজেদের তোলা যে কোনো প্রকৃতি, পরিবেশ বা জীবন সংক্রান্ত ছবি জমা দিতে পারবেন। আয়োজক কতৃপক্ষের সিদ্ধান্তে ২৭ জুলাই কনটেস্ট এর অংশগ্রহণ এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
১৩ দিন ব্যাপী এ কনটেস্টে ১ম পুরষ্কার হিসেবে থাকছে ১৫০০ টাকা, ২য় পুরষ্কার হিসেবে থাকছে ১২০০ টাকা, ৩য় পুরষ্কার হিসেবে থাকছে ১০০০ টাকা, ৪র্থ পুরষ্কার হিসেবে থাকছে ৮০০ টাকা এবং ৫ম পুরষ্কার হিসেবে থাকছে ৫০০ টাকা। এছাড়া সকল অংশগ্রহণকারীর গ্রীণ ভয়েস এর পক্ষ থেকে সম্মানসূচক ফটোগ্রাফি কনটেস্ট সনদও প্রদান করা হবে।






মন্তব্য