কর্মচারীদের দুই মাসের বেতন দেবে জবি

  • জবি প্রতিনিধি
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মজুরিভিত্তিক (ডেইলি ব্যাসিক) কর্মচারীরা, কাজ না থাকলেও পুরো বেতন পাবেন। মার্চ ও এপ্রিল মাসের বেতন তাদের দেয়া হবে।

গত বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের বরাত দিয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট থেকে এই তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ব মহামারী ক‌রোনা ভাইরাসের কার‌ণে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ব‌বিদ্যাল‌য়ে কর্মরত দৈ‌নিক মুজুরী‌ভি‌ত্তিক (কাজ নাই, মুজুরী নাই) কর্মচারী‌দের বি‌শেষ ব্যবস্থাপনায় উপাচার্য মার্চ ও এপ্রিল মা‌সের মজুরী প্রদা‌নের নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।

নিয়মিত কর্মচারীদের পাশাপাশি জবিতে প্রায় ২৫০ জন মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা নিয়ম-মাফিক বেতন-ভাতা পেলেও মজুরিভিত্তিক কর্মচারীদের আজ পর্যন্ত ছিল না কোনো নিশ্চয়তা। এমন সময় আগামী দুই মাসের বেতন প্রদানের ঘোষণা আশ্বস্ত করেছে জবির মজুরিভিত্তিক কর্মচারীদের।

অন্যদিকে জবির পিএইচডি/এমফিলে ভর্তি ১৫ এপ্রিল পর্যন্ত

করোনা ইস্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিএইচডি ও এমফিলে ভর্তির আবেদনের সময় সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের পিএইচডি/এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১৫ এপ্রিল, ২০২০ ইং পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিভাগে জমাকৃত পিএইচডি ও এমফিল প্রোগ্রামের আবেদনসমূহ বিভাগীয় একাডেমিক কমিটির মতামত/সুপারিশসহ স্বল্পতম সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুষদে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট অনুষদীয় কমিটিকে মতামত/সুপারিশ প্রদানপূর্বক আবেদনপত্র সমূহ আগামী ২৩ এপ্রিল, ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য