বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে করোনায় মৃত্যুর সংখ্যা যেখানে প্রায় ৭ হাজারে সেখানে আক্রান্ত দেশের সংখ্যাও প্রায় দেড় শতাধিক। আক্রান্ত দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করোনায় আক্রান্ত ১৪ জন এবং একজন মারা গেছে।
জনমনে বাড়ছে নতুন শঙ্কা। সারা দেশে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও হল গুলো বন্ধের কোন নির্দেশ আসেনি প্রশাসন থেকে। কিন্তু একদিকে আতঙ্ক অপরদিকে সচেতনতায উদ্বুদ্ধ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে হল ছাড়ছেন।
দুদিনে হলে গুলোর পরিস্থিতি এমন দাড়িয়েছে যে শিক্ষার্থীদের স্বল্পতায় বন্ধ হয়ে যাচ্ছে হলের মেস ও ক্যান্টিনগুলো। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে দেখা যায় শিক্ষার্থী শূন্য হয়ে গেছে হলের পাঠকক্ষগুলো। যেখানে সচরাচর কানায় কানায় পরিপূর্ণ থাকে পাঠকক্ষগুলো।
গুটিকয়েক শিক্ষার্থী যারা হলে আছে তাদের মধ্যেও থমথমে অবস্থা বিরাজ করছে এমটাই জানান ব্যাংকি এন্ড ইনসুরেন্সের ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী রিয়াদুল ইসলাম।
এমন পরিস্থিতিতে কবে হলে ফেরা হবে তাও জানেন না শিক্ষার্থীরা। তবে অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই শিক্ষার্থীদের কামনা।






মন্তব্য