আন্দোলন স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ ঘোষণা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়াই তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
তবে জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন তারা।
গত ৬ অক্টোবর রাতে নিহত হন আবরার ফাহাদ। এ ঘটনায় ২০ জন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের সাময়িক বহিষ্কার করেছে।






মন্তব্য