ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড দল ঢাকায়

  • ক্রীড়া প্রতিবেদক
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইংলিশ ক্রিকেটাররা। এ সময় তাদের স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ।

এ ছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ দুটি ওয়ানডে। এর পর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শেষ হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য