এবারের বইমেলায় সংস্কারপন্থী লেখক এ কে আজাদের ৬ টি নতুন বই

  • এস এম মিজানুর রহমান:
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

২০২০ এর অমর একুশে বইমেলায় গৌরব প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সমসাময়িক উদীয়মান লেখক এ. কে. আজাদের ৬ টি নতুন বই।

বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্যিক ও তাত্ত্বিক ধারার লেখক ও শিক্ষক কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন তার কলমের ভাষা। তার লেখায় উঠে আসছে একুশ শতকের সমাজ ব্যবস্থায় টিকে থাকা কুসংস্কার ও ধর্ম ব্যবসা, পীর পূজারী ও মাজারের অন্তরালের গল্প।

তেমনি তার একটি উপন্যাস "ভন্ড পীরের সাতকাহন"। সমাজের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তার লেখা প্রহসন " একেই কি বলে শিক্ষা"। মুক্তিযুদ্ধ নিয়েও রয়েছে তার লেখা " দহন" উপন্যাস। যেখানে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের ঘটনা।

এছাড়া সমাজের নানা দিক নিয়ে তার লেখা আরো কয়েকটি উপন্যাস হলো- "বাঁধ ও বাধাহীন জীবন"-উপন্যাস, "নূরী ও তিনটি কুকুর ১ম খন্ড"- উপন্যাস "নূরী ও তিনটি কুকুর ২য় খন্ড"-উপন্যাস।

বইগুলো প্রকাশিত হয়েছে গৌরব প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৪০০,৪০১ও ৪০২ নং স্টলে।

লেখক এ. কে. আজাদ বলেন এবারের বইমেলার পাঠকই আমার অনুপ্রেরণার জায়গা। বইয়ের কাটতি অনেক ভালো যাচ্ছে। এটা থেকে লেখার উৎসাহ আরো বেড়ে যাচ্ছে এবং সমাজের নানা দিক নিয়ে তার আরো কিছু বই আগামীতে প্রকাশিত হবে বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য