'গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে তা উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ'

  • অনলাইন
  • রবিবার, ২০ মার্চ ২০২২ ০৭:০৩:০০
  • কপি লিঙ্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্র যে স্বাধীনতা ভোগ করে, প্রধানমন্ত্রী যেভাবে গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে; অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের গণমাধ্যমও এই স্বাধীনতা ভোগ করে না। ’

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে রোববার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মনবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে।

ভারত, পাকিস্তান বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে। মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি। ’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য