জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নিজ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বার করোনায় কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।
ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও আমাদের প্রাণপ্রিয় নেতা বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর নিজ তহবিল থেকে আটঘর ইউনিয়নে ১২৫ জন অসহায় চায়ের দোকানদারের প্রতিজনকে ১০কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদারদের বাড়িতে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি উপজেলার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহব্বান জানান।






মন্তব্য