ত্রা‌নের জন‌্য ফোন করায় কর্মীকে যা বললেন এমপি সুলতান মনসুর (ভিডিও)

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মৌলভীবাজার -২ (কুলাউড়া ও কমলগ‌ঞ্জের একাংশ) আসনের এম‌পি ও ডাকসুর সা‌বেক ভি‌পি সুলতান মোহাম্মদ মনসুর আহ‌মে‌দের এক‌টি ফোনালাপ আজ মঙ্গলবার ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে। সেখানে শোনা যায় কর্মী ত্রা‌নের জন‌্য ফোন করায় "বো‌নকে বি‌য়ে দেবার না করবার" প্রসঙ্গে কথা বলেন তিনি।

ভি‌ডিও‌তে যেসব কথা বর্তা হয় তা তুলে ধরা হল-

নির্বাচনী কর্মী : ভাই এলাকায় আস‌বেন কি না?

স‌ুলতান মনসুর : এ‌সে কি কর‌বো? তোমার বোন বি‌য়ে কর‌বো, না‌কি আমার বোন বি‌য়ে দি‌বো?

নির্বাচনী কর্মী : না, সেরকম কিছু না। আমা‌দের কিছু অনুদান দি‌তেন, আমরা বড় বিপ‌দে পড়‌ছি। কাজ নাই, ঘ‌রে খাবার নাই।

স‌ুলতান মনসুর : আ‌মি কি মক্কা থে‌কে খাবার এ‌নে দি‌বো? আমার প‌কেট থে‌কে দি‌বো? মেম্বার‌, চেয়াম্যান‌রে ব‌লো।

নির্বাচনী কর্মী : না মা‌নে, উনারা তো যতটুকু পার‌ছেন সহ‌যোগীতা কর‌ছেন, আপ‌নি আস‌লে আমা‌দের জন্য আরও উপকার হ‌তো।

স‌ুলতান মনসুর: মেম্বার, চেয়ারম্যান কি তা‌দের বা‌পের অনুদান দি‌চ্ছে? কি আবুল তাবুল বক‌ছো? এই সময় ঘ‌রে থাকাই কাজ, ঘ‌রে থা‌কো।

নির্বাচনী কর্মী : ঘ‌রে তো থাক‌ছি। কিন্তু খাবার জুট‌ছে না। এভা‌বে চল‌লে, না খে‌য়ে মর‌তে হ‌বে। আপ‌নি এলাকায় এ‌সে আমা‌দের জন্য কিছু ক‌রেন।

স‌ুলতান মনসুর : ঘ‌রে থে‌কে না খে‌য়ে মর‌বে কেন? গলায় দ‌ড়ি দিয়া হাও‌রের পা‌নি‌তে গিয়া মরো। যত্তসব, শেখ হা‌সিনা, এম‌পি কি ঘ‌রে খাবার নি‌য়ে যা‌বে না‌কি? ফোন রা‌খো, ফোন রা‌খো।

স‌ুলতান মনসুর : হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শেখ হা‌সিনা আমরা বানাই‌ছি, এম‌পি আমরা বানাই‌ছি, চেয়ারম্যান, মেম্বার আমরা বানাইছি‌। আমা‌দের খেয়াল করার জন্য। আমা‌দের জনগ‌নের মু‌খে খাবার তু‌লে দেয়ার জন্য।

এমন সময় ফো‌ন কল‌টি কে‌টে যায়।

 

মন্তব্য