মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার খরচও সরকার বহন করবে। একইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের  নির্দেশ দেওয়া হয়েছে। 

এসময় আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। 

হাসপাতালে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়। বাকি ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য