ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • অনলাইন
  • শুক্রবার, ১৬ জুন ২০২৩ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা; এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

গুগলের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের শিলচরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য