করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন তিনি।






মন্তব্য