দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৪১ জনরে মৃত্যু, শনাক্ত ৩০৫৭

  • অনলাইন
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনায়। দুই বিভাগেই ১৫ জন করে মোট ৩০ জন মারা গেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য