দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৪৫৯ , মৃত্যু ৩৭

  • অনলাইন
  • রবিবার, ১৯ জুলাই ২০২০ ০২:৪১:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৬১৮ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। 

রোববার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শও দেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য