সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রিজেন্ট হাসপাতালকে যে কোভিড-১৯ পরীক্ষার জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে সে বিষয়ে আমাকে জানানো হয় নি। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অনুরোধে শুধু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য