করোনায় আরো ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮৯

  • অনলাইন
  • বুধবার, ০৮ জুলাই ২০২০ ০৩:০০:০০
  • কপি লিঙ্ক

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪৮৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ১৯৭ ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৩৬ জন। 

এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৮০৮৩৮ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য