দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১১৪

  • অনলাইন
  • শুক্রবার, ০৩ জুলাই ২০২০ ০৪:১৯:০০
  • কপি লিঙ্ক

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩১১৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। নতুন আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬৮ জনে। 

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৪৮ জন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য