২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক মৃত্যুর রেকর্ড

  • অনলাইন
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ০২:৫৩:০০
  • কপি লিঙ্ক

মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ৩৬৮২ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।  

মঙ্গলবার মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য