করোনায় দেশে আরও ২১ জনের মৃত্যু

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৯ মে ২০২০ ০২:৫০:০০
  • কপি লিঙ্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ১২৫১ জন। 

এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জনে। নতুন করে ৪০৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ৯৯৩ জন। 

আজ মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য