দেশেগত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১২০২ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৫ জনে। এ সময়ে দেশে প্রাণ সংহারি করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।
আজ শুক্রবার(১৫ মে) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।
সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য