ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক মার্কিন প্রেসিডেন্ট’ আখ্যা আইআরজিসির

  • ডেস্ক
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক মার্কিন প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ‘পরস্পরবিরোধী আচরণ’ ইরানকে বিভ্রান্ত করতে পারবে না এবং তারা ‘যুদ্ধক্ষেত্র থেকে দৃষ্টি সরাবে না’।

এই প্রতিক্রিয়া আসে এমন সময়, যখন ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি’ হয়েছে। তবে ইরান সরকার ইতোমধ্যে একাধিকবার এ ধরনের কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দৃঢ়ভাবে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য