যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, স্পষ্ট জানালেন ইরানের পার্লামেন্ট স্পিকার

  • ডেস্ক
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১১:০৩:০০
  • কপি লিঙ্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দৃঢ়ভাবে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়িয়ে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংকটে পড়েছে, সেখান থেকে বের হতে পারে।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ইরান আগ্রাসনকারীদের শাস্তি দাবি করছে।

তিনি আরও জানান, ইরানের কর্মকর্তারা তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছেন এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান বজায় রাখবেন।

সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য