হরমুজ প্রণালীতে বুধবার হামলার শিকার হওয়া থাইল্যান্ডের একটি বাণিজ্যিক জাহাজ ভারতের পশ্চিমাঞ্চলের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে—এটি ভারত নিন্দা জানায়। সংঘাতের আগের পর্যায়ে এ ধরনের একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং হামলার তীব্রতা ও প্রাণঘাতী ক্ষমতা ক্রমেই বাড়ছে।’
ভারত আরও বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা কিংবা সমুদ্রপথে চলাচল ও বাণিজ্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা থেকে বিরত থাকা উচিত।
সূত্র: আল-জাজিরা






মন্তব্য