রাশিয়ায় বিস্ফোরণে সামরিক ব্লগার নিহত

  • ডেস্ক
  • সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 'স্ট্রিট বার' ক্যাফেতে রোববার একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  এই ঘটনায় নিহত হয়েছেন ভ্লাদলেন তাতারস্কি (প্রকৃত নাম মাকসিম ফোমিন),  তিনি একজন সামরিক সংবাদদাতা ও ব্লগার।

কিয়েভের ময়দান অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে তাতারস্কি ডনবাস মিলিশিয়াদের সঙ্গে যোগ দিয়েছিলেন।

এরপর থেকে তিনি রাশিয়ায় একজন ব্লগার। এছাড়া লুগানস্ক পিপলস রিপাবলিকের পরিস্থিতির রিপোর্টিং সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তাতারস্কি বেশ কিছু বইও লিখেছেন।

রিডভকা নিউজে বলা হয়, লোকটি তার কাজের সমর্থকদের জন্য একটি লাইভ ইভেন্টের আয়োজন করছিলেন। তখন একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ক্যাফের সামনের কাঁচটি রাস্তায় উড়ে গিয়ে পড়ে।

জরুরি পরিসেবাগুলো জানিয়েছে, যে ক্যাফেতে মঞ্চের কাছে একটি ইম্প্রোভাইজড ডিভাইস বিস্ফোরিত হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য