মিয়ানমারে ৫.৬ মাত্রার ভূমিকম্প

  • অনলাইন
  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

মিয়ানমারে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইএমএসসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

এদিকে শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয় বলে খবর পাওয়া গেছে।

তবে কোনো সূত্র থেকে খবরটি নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য