কানাডায় এক বাড়িতে গুলিবিদ্ধ চার মরদেহ

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ০৩:০১:০০
  • কপি লিঙ্ক

কানাডার ভ্যাঙ্কুভারায় একটি বাড়িতে গুলিবিদ্ধ চার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রিচমন্ড এলাকার একটি বাড়িতে মরদেহগুলো পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নিহতদের পরিচয় প্রকাশ না হলেও তারা পরস্পরকে চিনতো বলে পুলিশের ধারণা।

প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে এই আবাসিক এলাকাটিতে হওয়া এ হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে হচ্ছে তদন্তকারীদের। তারা জানান, মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান, তাদের ধারণা হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাতের।

এ হত্যার ঘটনা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য