‘ধর্ষককে’ সামনে দেখেই অজ্ঞান পঞ্চম শ্রেণির ছাত্রী

  • অনলাইন
  • রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ ০৩:৪৬:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এদিকে ধর্ষক মিজানুর রহমানকে (২৪) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলে কিশোরী ধর্ষককে দেখেই জ্ঞান হারিয়ে ফেলেছে।

পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর দুপুরে সাদুল্লাপুরের নলডাঙ্গার শ্রীরামপুরে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে প্রতিবেশী অটোচালক মিজানুর রহমান। এ ঘটনায় শনিবার দুপুরে মিজানুরকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা করে কিশোরীর বাবা।

মামলা দায়েরের পর শনিবার (২ জানুয়ারি) রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় ধর্ষক মিজানুরকে দেখার পরপরই জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরে শিশুটিকে স্বাভাবিক করে পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার (৩ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামি মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য