সদরপুরে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা

  • তানভীর তুহিন, (স্টাফ রিপোর্টার) :
  • শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১২:৩০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে সদরপুর থানায় তিন জনকে আসামী করে মামলা করেছে এক ২২ বছরের কলেজ ছাত্রী। মামলা নং -১০, তারিখ: ২০-১২-২০২০।

আসামীরা হলেন ১/ নাঈম মােল্লা (২৫), পিতা- মৃত কাদের মােল্লা, সাং- বাদুল্যা মাতুরের ডাঙ্গী, থানা চরভদ্রাসন। ২/ আশরাফুল (৩০), পিতা- অজ্ঞাত, সাং অজ্ঞাত, থানা ভাঙ্গা। ৩/ জয় রহমান (৩০), পিতা- আব্দুল মান্নান, সাং বাইরাইদ, কাপাশিয়া, গাজীপুর। 

মামলা সূত্র জানা যায়, গত ২৫/০৪/২০২০ ইং তারিখ শনিবার মামলার আসামী নাঈম মােল্লা আয়শা আক্তার কে বিভিন্ন প্রলােভন দেখিয়ে বেলা ১২.০০ ঘটিকার সময় নাঈম মােল্লার বন্ধু আসাদের মামা লিয়াকন খান (৩৮), পিতা- জমশের, সাং- আলী হােসেনের ডাঙ্গী, চরবিষ্ণুপুর এর বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং মােবাইলে ভিডিও ধারন করে সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল করে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য